সান সালভেদর: দুর্নীতির অভিযোগে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সাবেক এক প্রেসিডেন্ট দেশ থেকে পালানোর চেষ্টাকালে ধরা খেয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ফ্রানসিস্কো ফ্লোরেসের বিরেুদ্ধে তাইওয়ানের কাছ থেকে ১ কোটি ডলার ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। তিনি বাসে লুকিয়ে পালাচ্ছিলেন।
বর্তমান প্রেসিডেন্ট মাওরিকো ফানেস এক সংবাদ সম্মেলনে বলেন,ফ্রানসিস্কো ফ্লোরেস মঙ্গলবার সকাল ১১ টার দিকে একটি বাসে করে লাকহাদুরো সীমান্ত দিয়ে গুয়েতেমালা পালানোর চেষ্টা করছিলেন। তবে তিনি দেশত্যাগের ব্যাপারে কিছু জানাননি বিধায় তাকে বাধা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, সাবেক প্রেসিডেন্ট বাসে লুকিয়ে ছিলেন। কিন্তু চালক বলছিলেন, তিনি একাই সেখানে আছেন। কিন্তু পরে দেখা গেল, প্রেসিডেন্ট সেখানে আছেন।
ফ্লোরেসের মঙ্গলবার দুর্নীতির অভিযোগ তদন্তকারী আইনপ্রণেতাদের সামনে হাজির হওয়ার কথা ছিল।
ফানেস অভিযোগ করেন, তাইওয়ানের পক্ষে নিউইয়র্ক ব্যাংক ফ্লোরেন্সের নামে একটি ১০ লাখ, একটি ৪০ লাখ ও একটি ৫০ লাখসহ মোট তিনটি চেক ইস্যু করে।
তিনি বলেন, এই চেকগুলো পরে কোস্টারিকার বাংকো কাসকাটলান শাখায় পাঠানো হয়। সেখান থেকে তা মিয়ামির একটি ব্যাংক হয়ে বাহামাসের একটি ব্যাংকে স্থানান্তর করা হয়।
২০০৩ থেকে ২০০৪ সালের মধ্যে ফ্লোরেস প্রেসিডেন্ট থাকাকালে তাইওয়ান এই অর্থ দিয়েছিল।
ফ্লোরেস অর্থ নেয়ার কথা স্বীকার করে বলেছেন, অবৈধ পন্থায় নয়, যথাযথ চ্যানেলের মাধ্যমে তা নেয়া হয়েছিল।
তবে বর্তমান প্রেসিডেন্ট বলেন, তার বক্তব্য সঠিক হলে তিনি পালাচ্ছিলেন কেন? সূত্র: এএফপি
ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
এল সালভেদরে পালানোর সময় প্রেসিডেন্ট আটক