আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন বিদেশী বাহিনীর বিমান হামলায় ১৭ জন পুলিশ নিহত হয়েছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মাদকবিরোধী অভিযান চারাতে গিয়ে এসব পুলিশ নিহত হয়েছে।

প্রাদেশিক পুলিশ প্রধান মেজর জেনারেল নাবি জান মোল্লাখেল জানান, সোমবার রাতে প্রদেশের খানাশিন জেলায় ওই বিমান হামলা হয় এবং তাতে ১৭ পুলিশ মারা গেছে। এ ঘটনায় মাদকবিরোধী অভিযানের চার কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনার কারণ ও পারিপার্শ্বিক অবস্থা বোঝার জন্য সেখানে তদন্ত দল পাঠানোর কথাও জানান তিনি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওমর জাওক জানান, মাদক চোরাচালানিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এসব পুলিশের ওপর বিমান হামলা চালায় বিদেশী বাহিনী। বিমান হামলা না হলে বহু চোরাচালানিকে গ্রেফতার করা সম্ভব হতো। 

আফগানিস্তানে ২০১৪ সালে  দুই লাখ ২৪ হেক্টর জমিতে পপি চাষ হয়েছে যা আগের বছরের তুলনায় শতকরা সাত ভাগ বেশি। এছাড়া, মার্কিন বাহিনীর উপস্থিতি সত্ত্বেও দেশটিতে মাদক উৎপাদন ও চোরাচালান কমে নি। বিভিন্ন সূত্র বলছে, এসব কাজে মার্কিন বাহিনীর হাত রয়েছে।সূত্র: রেডিও তেহরান

ইআর