মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার ঘটনায় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বসতে যাচ্ছে।

বুধবার ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা দেয়ার পর নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে আট সদস্যই জরুরি বৈঠকের আহ্বান জানায়।

এ আট দেশ হল- বলিভিয়া, মিসর, ফ্রান্স, ইতালি, সেনেগাল, সুইডেন, যুক্তরাজ্য ও উরুগুয়ে।

এদিকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর মুসলিম দেশগুলোর প্রধান জোট ওআইসির জরুরি বৈঠক ডেকেছেন সংস্থাটির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

উল্লেখ্য, হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন।

একই সঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস স্থানান্তর করে শিগগিরই জেরুজালেমে আনার জন্য নির্দেশ দেন। এর জন্য ৬ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

ট্রাম্পের এ ঘোষণার প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এমএ