তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গোলযোগপূর্ণ হাক্কারি প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দেশটির তিন সেনা নিহত হয়েছে।
ইরাক-ইরান সীমান্তের ইউকসেকোভা শহরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তুরস্কের আধা স্বায়ত্বশাসিত বার্তা সংস্থা আনাতোলিয়া জানিয়েছে।
বেসামরিক পোষাকে সামরিক বাহিনীর জন্য কিছু বৈদ্যুতিক সরঞ্জাম কেনার সময় পেছন থেকে বন্দুকধারীরা তাদেরকে গুলি করে। ঘটনার পরপরই তাদেরকে হাসপাতালে নেয়া হয় কিন্তু ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
হত্যাকারীরা ঘটনাস্থল থেকে নিরাপদেই পালাতে সক্ষম হয়েছে তবে তাদেরকে আটকের জন্য অভিযান চলছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করে নি।
তুরস্কের কর্মকর্তারা বলেছেন, এর আগে যেহেতু কুর্দিস্তান পিপলস পার্টি বা পিকেকে এ ধরনের হামলা চালিয়েছে সে কারণে তারাই সন্দেহের প্রথম তালিকায় রয়েছে।
সিরিয়ার কুর্দি অধ্যুষিত কুবানি শহরে আইএস’র আগ্রাসন সত্ত্বেও তুরস্কের কুর্দি যোদ্ধাদেরকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি তুর্কি সরকার। সে কারণে তুরস্কের কুর্দিরা এরদোগান সরকারের ওপর ক্ষুব্ধ রয়েছে। এ অবস্থায় সেনা সদস্যদের ওপর হামলা হলো।আইআরবি
ইআর





