মেক্সিকোতে সমকামী বিয়ে নিয়ে প্রেসিডেন্ট এনরিক পেনার প্রস্তাবের বিরুদ্ধে মেক্সিকোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ৫০ হাজারেরও বেশি মানুষ শনিবার দেশটিতে এ বিক্ষোভ হয়েছে।

মেক্সিকো রক্ষণশীল দেশ হলেও দেশটির রাজধানীসহ কোয়াহুইলা, কুইন্টানা রু, জালিসকো, নায়ারিত, চিনহুয়াহুয়া ও সোনোরা রাজ্যে সমকামী বিয়ের অনুমতি রয়েছে। তবে ৩১টি রাজ্যে সমকামী বিয়ের অনুমোদন নেই। সম্প্রতি প্রেসিডেন্ট এনরিক পেনা জাতীয়ভাবে সমকামী বিয়ের অনুমোদন দেওয়ার জন্য এটি কংগ্রেসে উত্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। এতে মেক্সিকোর উত্তরের প্রদেশ ইউকাতানসহ বেশ কয়েকটি এলাকায় প্রচন্ড বিক্ষোভ হয়েছে। ন্যাশনাল ফ্রন্ট ফর দ্য ফ্যামিলি নামে নাগরিক সমাজ ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের একটি গ্রুপ এ বিক্ষোভের ডাক দিয়েছে।

শনিবার দুপুরে মধ্য মেক্সিকোর কুয়েরিতারোতে প্রায় ৪০ হাজার লোক বিক্ষোভ করেছে। পুয়েবলাতে বিক্ষোভ করেছে ১২ হাজার লোক। এছাড়া মনটেরিয়েসহ বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট এনরিকের প্রস্তাবের বিরুদ্ধে প্রায় এক লাখ লোকের স্বাক্ষরও জোগাড় করেছে ন্যাশনাল ফ্রন্ট ফর দ্য ফ্যামিলি।

বিক্ষোভ মিছিলের আয়োজকদের একজন হোসে আলকানতারা বলেন, ‘ আমি মনে করি এটা নজিরবিহীন। পরিবারকে রক্ষায় কুয়েরিতারোতের সমাজের লোকজন সচেতন হয়ে উঠেছে।’

জেড