ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাবে শুক্রবার আটক করেছে পুলিশ। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসে বড় ধরনের জালিয়াতির তদন্তের অংশ হিসেবে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।

এর আগে  লুলা দা সিলভার বাড়িতে অভিযান চালায় দেশটির পুলিশ। অভিযানের সময় লুলাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ব্রাজিলের প্রাক্তন এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ৩৩টি ওয়ারেন্ট ও ১১টি ডিটেনশন ওয়ারেন্ট রয়েছে।

অপরাশেন কারওয়াস নামে এই অভিযানে পেট্রোব্রাস এর সঙ্গে দুর্নীতি ও মানি জালিয়াতির অভিযোগে লুলার বাড়িতে শুক্রবার অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে গ্রেফতার করা হয়।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে লুলাকে জিজ্ঞাসাবাদের জন্য সুপ্রিম কোর্টের অনুমতি চেয়েছিল দেশটির পুলিশ। সে সময় অভিযোগ উঠেছিল  বেশ কিছু ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান ব্রাজিলের রাষ্ট্রীয় তেল বাজারজাতকারী প্রতিষ্ঠান পেট্রোব্রাসের সাথে লাভজনক চুক্তি করতে বেশ কয়েকজন রাজনীতিককে ঘুষ দিয়েছে। এটি ব্রাজিলের ইতিহাসে সবচে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা।

 

এআইজে