২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটি।
বোয়িং ৭৭৭-২০০ সিরিজের উড়োজাহাজটি স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ২টা ৪০ মিনিটে ভিয়েতনামের আকাশসীমায় নিখোঁজ হয়।
এর আগে স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে উড়োজাহাজটি ১৬০ জন চীনা নাগরিকসহ ১৩ দেশের যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। উড়োজাহাজটি সকাল ৬টা ৩০ মিনিটে চীনের রাজধানীতে পৌঁছানোর কথা ছিলো।
মালয়েশিয়া এয়ারলাইন্স কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, এমএইচ ২৭০ নম্বরের ফ্লাইটটি সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ২টা ৪০ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
[b]ঢাকা,৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজ নিখোঁজ
২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটি। বোয়িং ৭৭৭-২০০ সিরিজের উড়োজাহাজটি স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কালো তালিকাভুক্ত করে বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার ও বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটিতে পুনরায় প্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা
দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন।
মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হলো দেড় হাজার নাগরিক
মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে যুদ্ধ ও সংঘাতকবলিত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার ও অধিকার সংগঠন।
















