একনায়ক জেনারেল ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ১৯৮৯ সালে পানামায় যুক্তরাষ্ট্র অভিযান চালায়।ওই অভিযানে পানামায় প্রচুর ধ্বংসযজ্ঞ চালায় মার্কিনিরা যার কারণে এ ব্যাপারে একটি তদন্ত শুরু করেছে পানামা সরকার।
বিবিসি বলছে, তদন্তকারী কমিশন ওই অভিযানে কত সংখ্যক মানুষ নিহত হয়েছেন এবং তাদের পরিচয় নিশ্চিত করার ব্যাপারেও কাজ করবে বলে আশা করা হচ্ছে।
নিহতদের পরিবার ক্ষতিপূরণ পাবে কিনা তাও মূল্যায়ন করবে এই কমিশন।সরকারিভাবে ওই অভিযানে পানামার ৫১৪ জন সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছেন বলা হলেও স্থানীয় কয়েকটি গোষ্ঠীর দাবি, নিহতের প্রকৃত সংখ্যা ১ হাজারের কাছাকাছি।অভিযানে ২৩ জন মার্কিন সেনাও নিহত হন।
দেশটির উপ-রাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রী ইসাবেল দে সেইন্ট মালো বলেন, “পানামা তার ক্ষত নিরাময় করতে চাইছে।” “এই সত্য উদঘাটিত না হলে ঐক্য সম্ভব হবে না।” -বলেন তিনি।
পানামার সাবের একনায়ক ৮৩ বছর বয়সী ম্যানুয়েল নরিয়েগা বর্তমানে দেশটির কারাগারে বন্দি রয়েছেন।নরিয়েগা ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত পানামা শাসন করেন। ওই সময়পর্বে ভিন্নমতাবলম্বীদের গুম করার নির্দেশ দেওয়ার অভিযোগে কারাভোগ করছেন তিনি।তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সেও কারাভোগ করেছেন।
জেড





