যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশকে রক্ত সংক্রমণজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী বারবারার মৃত্যুর ৭ দিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হলো। তার স্ত্রীর শেষ অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার একদিন পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন তার পরিবার। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
এক প্রতিবেদনে বলা হয়, ৯৩ বছর বয়সী সাবেক এ মার্কিন প্রেসিডেন্টকে রবিবার হাউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।গত শনিবার বুশ তার স্ত্রীকে দেখতে হুইলচেয়ারে সাবেক ফাস্ট মার্কিন লেডির শেষ কৃত্তনে অংশ নেন। তিনি গত মঙ্গলবার মারা যান। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বারবারার সাথে ৭৩ বছর সংসার করেছেন।
স্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের ৪১তম এ প্রেসিডেন্ট অনেককে অভিবাদন জানান এবং অনেকের সঙ্গে করমর্দন করেন। তিনি নিজে ও তার ছেলে জর্জ ডব্লিউ. বুশসহ যুক্তরাষ্ট্রের চার সাবেক প্রেসিডেন্ট এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এক প্রতিবেদনে পরিবারের সদস্য জিম গ্রাথ বলেন, রক্ত সংক্রমণের পর গতকাল সকালে প্রেসিডেন্ট বুশকে হাউস্টন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিত্সা চলছে এবং ক্রমেই তার অবস্থার উন্নতি হচ্ছে।
শাহরিয়ার আলম





