পাকিস্তানে সামরিক অভিযানে ৯ জঙ্গী নিহত হয়েছে।
ইংরেজী দৈনিক 'ডন' এর অনলাইন সংস্করণে জানানো হয়েছে, শনিবার দেশটির টোরা ওয়ারি ও দার সামান্দ এলাকায় গানশিপ হেলিকপ্টার দিয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। এসময় ৯ জঙ্গী নিহত হয় এবং ধ্বংস হয় কয়েকটি গোপন আস্তানা। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী বলেছে, জঙ্গীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পরই অভিযান চালানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্থানের উপজাতি অধ্যুষিত ৩টি এলাকায় এক অভিযানে ৩৫ জঙ্গী নিহত হয়েছিল।
ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই