তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি-কে সন্ত্রাস বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির শান্তি আলোচক কমিটির সদস্যরা।
শুক্রবার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে সরকার ও তালেবান পক্ষের আলোচকরা এ আহ্বান জানান।
তারা বলেছেন, সন্ত্রাস বন্ধ না হলে দেশে শান্তি নিশ্চিত হবে না। বিবৃতিতে পাকিস্তানে সাম্প্রতিক কয়েকটি বর্বর বোমা হামলার তীব্র নিন্দা করে বলা হয়েছে-এর ফলে শুধু সংলাপ ব্যাহতই হচ্ছে না বরং তা একদম বন্ধ করে দেয়ার পর্যায়ে নিয়ে গেছে। রাজধানী ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে- চলমান সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড শান্তি আলোচনার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে এবং সম্ভাব্য সফলতাকে অনিশ্চিত করে তুলেছে।
গত বৃহস্পতিবার করাচিতে এক বোমা হামলায় অন্তত ১৩ পুলিশ নিহত হয়েছে এবং তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানে সরকার ও তালেবান মনোনীত শান্তি কমিটির মধ্যে আলোচনা শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই এ ধরনের সন্ত্রাসী হামলা চলে আসছে।
[b]ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // টিআই
[/b]
আন্তর্জাতিক
সন্ত্রাস বন্ধ করুন: তালেবানদের প্রতি শান্তি আলোচকদের যৌথ আহ্বান
তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি-কে সন্ত্রাস বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটির শান্তি আলোচক কমিটির সদস্যরা। শুক্রবার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে সরকার ও তালেবান পক্ষের আলোচকরা এ আহ্বান জানান।





