তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর থেকে কমপক্ষে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আটকা পড়ে আছে আরও তিনশ জনের বেশি। এ ঘটনায় বহু শ্রমিক মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির খবরে বলা হয়, মনিসা প্রদেশের ওই খনিটির প্রায় দুই কিলোমিটার তলদেশে তিনশ জনের বেশি শ্রমিক আটকা পড়তে পারে। ইতিমধ্যেই শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় ৫৮০ জন শ্রমিক খনিটিতে ছিলেন। তবে তাদের অনেককেই দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]