তেলবাহী উত্তর কোরিয়ার একটি জাহাজ আটক করেছে মার্কিন নেভি সিল। সোমবার ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের উপকূলীয় এলাকা থেকে এটি আটক করে। খবর বিবিসির।
জাহাজটি লিবিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে তেল বহন করছিল। লিবিয়ার ওই অঞ্চলটির উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।
লিবিয়ার বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বিপুল পরিমাণ তেল বিক্রি করে। এর একটি বড় চালান উত্তর কোরিয়ার পতাকাবাহী জাহাজে বহন করা হচ্ছিল। লিবিয়ার প্রধানমন্ত্রী এর আগে উত্তর কোরিয়ার ওই জাহাজটিকে লিবিয়ার উপকূল ছাড়ার নির্দেশ দিয়েছিল। অন্যথায় তাতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিলেন লিবীয় প্রধানমন্ত্রী। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]