দক্ষিণ আফ্রিকার জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছ। বিবিসি জানিয়েছে, অনেক ভোটার ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর এটি হলো দেশটির প্রথম নির্বাচন।
দক্ষিণ আফ্রিকার এবারের জাতীয় নির্বাচনটি এমন একটি সময়ে হলো যখন দেশটি বর্ন-বিদ্বেষী শ্বেতাঙ্গ শাসকদের কবল থেকে মুক্তির দুই দশক পালন করছে। এবারের নির্বাচনে বর্ণবৈষম্য মূলক শাসন শেষ হবার পর জন্ম নিয়েছেন এমন বিশাল সংখ্যক তরুণ প্রজন্মের ভোটার প্রথমবারের মত ভোট দিয়েছে।
নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আবারো জয়ী হবে বলে ধারনা করা হচ্ছে। সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]