পাকিস্তানের খাইবার পাখতুনের একটি সিনেমা হলে গ্রেনেড হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
স্থানীয় সময় রোববার রাতে পেশোয়ারের কাবুলি বাজারে অবস্থিত পিকচার হাউজ সিনেমা হলে পরপর দুইটি গ্রেনেড ছোড়া হয়।
পেশোয়ারের এসপি মোহাম্মদ ফয়সাল মুক্তার জানিয়েছেন, পিকচার সিনেমা হলে দুইটি শক্তিশালী গ্রেনেড হামারয় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩১ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
মুক্তার বলেন, পেছন সিট থেকে দুইটি গ্রেনেড ছুড়ে মারা হয়। এসময় সেখানে শতাধিক দর্শক সিনেমা দেখছিল।
হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
সিনেমাকে পাপ হিসেবে বিবেচনা করে আসছে তালেবানরা। ২০০৭-০৯ সাল পর্যন্ত তালেবানরা দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকা নিয়ন্ত্রণকালীন সেখানকার সিনেমা হলগুলো বন্ধ করে দিয়েছিল।
ঢাকা, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই
আন্তর্জাতিক
পাকিস্তানে সিনেমা হলে বোমা হামলায় নিহত ৩
পাকিস্তানের খাইবার পাখতুনের একটি সিনেমা হলে গ্রেনেড হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩১ জন। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।





