পাকিস্তানের প্রতি কড়া হুঁসিয়ারি উচ্চারণ করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং [Rajnath Singh] বলেন, পাকিস্তানের মনে রাখা উচিত- সন্ত্রাসবাদ হলো কাপুরুষের অস্ত্র।
রোববার এক সমাবেশে ভাষণ দেয়ার সময় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমন হুঁসিয়ারি দেন। তিনি সন্ত্রাসকে কাপুরুষের অস্ত্র [weapon of cowards] আখ্যায়িত করে আরো বলেন, সীমান্তের ওপার [পাকিস্তান] থেকে যে কোন ধরনের অযাচিত গুলির যথোপযুক্ত জবাব দেয়া হবে।
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাস্মিরের কাথুয়ায় [Kathua] দেশটির বীর শহীদদের স্মরণে আয়োজিত “শাহিদী দেওয়াজ [Shahidi Diwas]”-শীর্ষক ওই সমাবেশে রাজনাথ সিং আরো বলেন, পাকিস্তানকে বাঁকা পথ ছেড়ে সোজা রাস্তায় আসতেই হবে।
শুধু হুঁসিয়ারি উচ্চারণই নয়, ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গোটা নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে আন্তর্জাতিক সীমানা [International Border] ও নিয়ন্ত্রন রেখা বরাবর [Line of Control] অঞ্চলগুলোতে নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখারও ঘোষণা দেন।
এখানে আন্তর্জাতিক সীমানা বলতে মূলত সিং ভারত-পাকিস্তান সীমান্তকেই বুঝিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে, ভারতের সাথে পাকিস্তান ছাড়াও বাংলাদেশ ও চীনের বিশাল সীমান্ত রয়েছে। আর কোন সীমান্তেই খুব একটা শান্তিপূর্ণ সহাবস্থানে নেই দেশটি।
ভারতীয় কুটনীতির একটি ‘ওপেন সিক্রেট’ নীতিমালা হলো- প্রতিবেশী দেশগুলোর কেউ নিজের বন্ধু নয়, সবাই শত্রু। আর এই নীতির কারণেই ভারত কখনই কোন প্রতিবেশীর সাথে সীমান্তে খুব একটা স্বস্তির পরিবেশ রক্ষা করতে পারে না বলেই ধারণা করা হয়।

রাজনাথ সিং বলেন, “Pakistan should understand that terrorism is not the weapon of brave, but of cowards” অর্থাৎ- “পাকিস্তানকে বুঝতে হবে সাহসীদের অস্ত্র কখনও সন্ত্রাসবাদ নয়, এটা কাপুরুষের অস্ত্র।”
ভারতীয় কিছু তরুণ ও যুবকের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএসআইএস-এ [Islamic State of Iraq and Syria- ISIS]- যোগ দেয়ার বিষয়ে সিং বলেন, “আইএসআইএস কখনই ভারতের মাটিতে পা রাখতে পারবে না কারণ ভারত কখনই সন্ত্রাসবাদ সমর্থন করে না।” উল্লেখ্য আইএসআইএস বর্তমানে আইএসআইএল [Islamic State of Iraq and the Levant-ISIL] নামে অধিক পরিচিত।
ভারত-নিয়ন্ত্রিত কাস্মিরের উরিতে ভারতীয় সেনা ঘাটিতে হামলার জবাবে ভারতের সার্জিক্যাল হামলার [surgical strike] প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমি সুনিশ্চিতভাবে সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই সরকার কখনই ভারতকে কারো সামনে নতজানু হতে দিবে। আর প্রতিমূহুর্তে পাকিস্তানের যে কোন হামলার উপযুক্ত জবাব দেয়া হবে।”
এর আগে দিনের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সিং দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী [Minister of State in PMO] ড. জিতেন্দ্র সিংকে [Dr Jitendra Singh] সঙ্গে নিয়ে দেশের জন্য প্রাণ বিসর্জন দেয়া বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে সেনাঘাঁটিতে এক হামলায় ১৭জন ভারতীয় সেনাসদস্য নিহত হন। হামলার ঘটনায় চার হামলাকারীও নিহত হন। পরবর্তীতে আহত আরো এক ভারতীয় সেনা নিহত হওয়ায় ভারতের পক্ষে নিহতের সংখ্যা দাঁড়ায় ১৮তে।
এরই জবাবে ঘটনার ১১ দিনের মাথায় ২৯ সেপ্টেম্বর পাকিস্তান সীমান্তের ভেতরে ঢুকে ভারতীয় সেনাবাহিনী ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে হামলা চালায় বলে দেশটির গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়।
তবে, পাকিস্তানের মাটিতে জঙ্গি বা সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানোর এই খবরকে বানোয়াট বলে দাবি করে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।।
[Courtesy: Zee News, Business Standard and agencies]





