রহস্যজনকভাবে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি ছিনতাই করা হয়েছে বলে কুয়ালালামপুর আভাস দিয়েছে।
মালয়েশিয়ার পরিবহণমন্ত্রী হিশামউদ্দিন হোসাইন বলেছেন, সরকারি কর্মকর্তারা মনে করছেন, বোয়িং ৭৭৭ বিমানটির ডাটা যোগাযোগ ব্যবস্থার একটি অচল করে দেয়ার পরই শেষবার বিমানটির ককপিট থেকে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সে সময়ে বিমানটির ককপিট থেকে ‘এখানে সব ঠিক আছে, শুভ রাত্রি’-কথাটি জানানো হয়েছিল।
তদন্তকারীরা মনে করছেন, মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ থেকে সর্বশেষ কথাটি যে ব্যক্তি বলেছিলেন, তিনি জানতেন যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া হয়েছে। কারণ কারিগরি দিক থেকে বিমানটির যোগাযোগ ব্যবস্থা ককপিটের ভেতর থেকে বন্ধ করে দেয়ার ব্যবস্থা ছিল।
অবশ্য ককপিট থেকে কি বলা হয়েছিল সঠিকভাবে কর্তৃপক্ষ এখনো তা জানায়নি। কিন্তু নতুন পাওয়া তথ্য-প্রমাণ থেকে ধারণা করা হচ্ছে, মালয়েশিয়ার বিমানটিকে ছিনতাই করা হয়েছে। পাইলটের বাসভবন থেকে জব্দ করা একটি ফ্লাইট সিম্যুলেটর খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ছাড়া, বিমানে যে ২৩৯ আরোহী ছিল তাদের সম্পর্কেও বিস্তারিত খোঁজ-খবর নিতে শুরু করেছেন তদন্তকারীরা। প্রায় ১০ দিন আগে, কুয়ালালামপুর থেকে বেইজিংগামী বিমানটি আকাশে ওড়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই নিখোঁজ হয়ে যায়। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]
আন্তর্জাতিক
মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি ছিনতাই করা হয়েছে!
রহস্যজনকভাবে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি ছিনতাই করা হয়েছে বলে কুয়ালালামপুর আভাস দিয়েছে।





