ফ্রান্সের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী মেরিনা লি পেনের বিরুদ্ধে আরেক পরাজিত প্রার্থী ফ্রাঁসোয়া ফিলনের বক্তব্য চুরির অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার লি পেন এই বক্তব্য দেন।
পেনের এই বক্তব্যে গত ১৫ এপ্রিল ফিলনের দেয়া বক্তব্যের সঙ্গে অনেকখানি মিল পাওয়া গেছে। এসময় লির কিছু কিছু কথা হুবহু ফিলনের বক্তব্য থেকে কেটে নেয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে লি পেনের ন্যাশনাল ফ্রন্ট পার্টির এক কর্মকর্তা জানিয়েছেন, এতে দেখা যাচ্ছে যে- লি ফিলন থেকে একটি অনুপ্রেরণা নিয়েছেন এবং এটা লিকে ‘অসাম্প্রদায়িক’ হিসেবে প্রমাণ করে।
আগামী রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে প্রথম রাউন্ডে বিজয়ী এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন লি পেন। তার আগেই এমন এক অভিযোগে বেশ বিপাকে পড়েছেন তিনি।
সুত্র: বিবিসি।
এমই





