ইসরায়েলি সেনার গুলিতে মুহম্মদ আল- জাওয়াবরে (২১) নামে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। মঙ্গলবার পশ্চিত তীরের হেবরনে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ আনাদলু এজেন্সিকে জানায়, পশ্চিত তীরের হেবরনে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। জাওয়াবরে গুলিতে আহত অবস্থায় হেবরনের আল-মিজান হাসপাতালে ভর্তি হয় পরে মৃত্যুবরণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হেবরনের আল-আরব রিফিউজি ক্যাম্পে সংঘর্ষের সময় তার (জাওয়াবরে) বুকে গুলি লাগে। ফিলিস্তিনিদের পাথর ছুড়া এবং ইসরায়েলি বাহিনীর বোমা, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ার মাধ্যমে এ সংঘর্ষ এখনো চলছে।

উল্লেখ্য, আল-আকসা মসজিদ বন্ধ করার পর বিগত এক মাস ধরে এ অঞ্চলে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। গাড়ি চালানোর সময় এক চরমপন্থী ইহুদি গুলিবিদ্ধ হওয়া পর হেবরনে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে।

ঐ ইহুদীকে গুলি করার অভিযোগে পূর্ব জেরুজালেমের বাড়ি থেকে ধরে নিয়ে এক ফিরিস্তিনি যুবককে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

পরিস্থিতি আরও উত্তেজিত করতে সম্প্রতি কতিপয় ইসরায়েলি সাংসদ আল-আকসায় প্রবেশ করে। তারা মুসলিম উপাসকদের ওপর ক্রধান্বিত হয় এবং আরব ও মুসলিম দেশগুলো থেকে আগত সরকারি কর্মকর্তাদের নিন্দা জানায়।

এছাড়া কতিপয় ইহুদি ঔপনিবেশিক দল মুসলিম উপাসকদের ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষের জন্য প্ররোচনার অংশ হিসেবে ধর্মীয় উস্কানীসহ বিভিন্ন বিষয় বেছে নিয়েছে।

কেএইচ