খোঁজ পাওয়া গেছে মালেশিয়ার নিখোঁজ বিমানের! জীবিত আছেন বিমানের ক্রুসহ ২৩৯ যাত্রীর সবাই! হ্যাঁ, এমনটাই দাবি করেছে রাশিয়ার একটি দৈনিক। যখন অনুসন্ধানকারীরা দীর্ঘ এক মাস বিমানটির খোঁজে দক্ষিণ ভারত মহাসাগর চষে ফেলেও এর কোনো হদিস বের করতে পারেনি তখন আশ্চর্যজনক হলেও এমনটাই দাবি করছে রাশিয়ার ওই দৈনিকটি।
মঙ্গলবার রুশ দৈনিক ‘সেকোভোস্কি কমসু মুলিতস’ তাদের খবরে জানায়, নিখোঁজ ফ্লাইট এমএইচ-৩৭০ আফগানিস্তানের কান্দাহারের কাছে অবতরণ করেছে। বিমানটির একটি পাখা ভেঙ্গে গেলেও সব যাত্রীই বেঁচে আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক আফগান এক নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, সৌভাগ্যক্রমে সব যাত্রীই বেঁচে আছেন, তবে তাদের অবস্থা খুব একটা ভালো নয়। যাত্রীরা সাতটি দলে বিভক্ত হয়েছেন।
রুশ পত্রিকাটি দাবি করেছে, তালেবান জঙ্গিরা বিমানটি অপরহরণ করেছে। অপহরণকারীরা সম্ভবত যুক্তরাষ্ট্র বা চীন সরকারের সঙ্গে আলোচনা করতে চায় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এদিকে রশিয়ার দৈনিকে প্রকাশিত হওয়া সংবাদে নড়েচড়ে বসেছে মালেশিয়া সরকার। আর স্বজনদের ফিরে পেতে আশার আলো দেখতে পাচ্ছেন নিখোঁজ বিমানটির ২৩৯ জনের পরিবার। তবে এই খবরটি কতটা সত্য খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত রোববার অস্ট্রেলীয় জাহাজের সিগন্যাল ডিটেক্টরে ধরা পড়েছিল বিমানটির ব্লাকবক্সের শব্দ তরঙ্গ। তাও একবার নয় পরপর দুবার। তাই দক্ষিণ ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকাজুডড়ে তল্লাশি বাড়ানো হয়। কিন্তু বহু চেষ্টা করেও খোঁ মেলেনি এখনো বিমানটির। মঙ্গলবার অনুসন্ধানকারীরা বিমানটির ব্লাকবক্সের সিগন্যাল আর পাচ্ছেন না বলে জানিয়ে দেন।
গত ৮ মার্চ রাতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে শেষবারের মতো যাত্রা করেছিল মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০।
[b]ঢাকা, ০৯ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
খোঁজ মিলেছে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের, সব যাত্রী জীবিত!
খোঁজ পাওয়া গেছে মালেশিয়ার নিখোঁজ বিমানের! জীবিত আছেন বিমানের ক্রুসহ ২৩৯ যাত্রীর সবাই! হ্যাঁ, এমনটাই দাবি করেছে রাশিয়ার একটি দৈনিক। যখন অনুসন্ধানকারীরা দীর্ঘ এক মাস বিমানটির খোঁজে দক্ষিণ ভারত মহাসাগর চষে ফেলেও এর কোনো হদিস বের করতে পারেনি তখন আশ্চর্যজনক হলেও এমনটাই দাবি করছে রাশিয়ার ওই দৈনিকটি।
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কালো তালিকাভুক্ত করে বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অবৈধ অভিবাসনবিরোধী অভিযান জোরদার ও বহিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫৭ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটিতে পুনরায় প্রবেশ ঠেকাতে ফেরত পাঠানো এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা
দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মালয়েশিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন।
মালয়েশিয়া থেকে মিয়ানমারে ফেরত পাঠানো হলো দেড় হাজার নাগরিক
মালয়েশিয়া থেকে প্রায় দেড় হাজার মিয়ানমারের নাগরিককে যুদ্ধ ও সংঘাতকবলিত নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় ফেরত যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার ও অধিকার সংগঠন।
















