রাতের বেলা এক মাতাল গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত একটি বাড়ির বেডরুমে ঢুকে যায় গাড়িটি। এসময় বিছানায় ঘুমিয়ে থাকা এক তরুণী দুর্ঘটনায় নিহত হয়। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে সারবার্তো রডরিগুজ নামের যুবককে আটক করা হয়েছে।
সিবিএস নিউজের খবরে বলা হয়, মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আমেরিকার লসএঞ্জেলস কাউন্টির পামডেল শহরে। পুলিশ জানায়, রোববার ভোর ৪ টায় তারা দেখতে পায় একটি ছোট ভ্যানগাড়ি রাস্তার পাশের একটি বাড়ির বেডরুমের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে আছে।
এই দুর্ঘটনায় নিহত তরুণীর নাম গাইসিলি মেনডোজা। সে পামডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
ঘটনা সম্পর্কে কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তা এলটি ক্যান রাইট বলেছেন, "গাড়িটি ভবনের ভেতর ঢুকে ১৬ বছর বয়সী এক তরুণীর বেডরুমে পৌছে যায়। দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর তরুণীটি মারা গেছে।"
দুর্ঘটনার স্থান তদন্তের জন্য বাড়ির কয়েকজন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।
নিহতের বোন ইয়াডিরা মেনডোজা বলেন "সে (তরুণী) ছিল আমার ছোট বোন। ...যারা মাতাল অবস্থায় গাড়ি চালায় তারা অনেক পরিবারের বেদনার কারণ।"
দুর্ঘনার জন্য গাড়ির চালক সারবার্তো রডরিগুজ নামের ২০ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যুবকটি মাতাল ছিল। দুর্ঘটায় সে নিজেও আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুবকটির বিরুদ্ধে যানবাহনের সাহয্যে মানুষহত্যার অভিযোগ আনা হবে। সূত্র: সিবিএস নিউজ।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
তরুণীর বেডরুমে মাতাল যুবকের গাড়ি, অত:পর মৃত্যু
রাতের বেলা এক মাতাল গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত এক বাড়ির বেডরুমে ঢুকে যায়। এসময় বিছানায় ঘুমিয়ে থাকা এক তরুণী দুর্ঘটনায় নিহত হয়। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে যুবকটি মাতাল ছিল। দুর্ঘটায় সে নিজেও আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা
রাজধানীর মগবাজার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ছুটি শেষে চেনা রূপে ঢাকা: সড়কে গাড়ির চাপ, বাসে ঠাসাঠাসি
টানা পাঁচ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতেই রাজধানীর সড়কে বাড়তি চাপের মুখে পড়েছেন নগরবাসী। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হয়ে পল্টন পর্যন্ত সড়কে বেড়েছে যানবাহনের চলাচল। বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, গণপরিবহনে ওঠার জন্য ভিড় এবং ব্যস্ত সড়কে গাড়ির ধীরগতিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষকে। ছুটির দিনের তুলনামূলক স্বস্তি কাটিয়ে রাজধানী ফিরেছে চেনা কর্মব্যস্ততায়।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, প্রতিবাদ জানাল জামায়াত
আজ ভোরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিন্দা ও প্রতিবাদ জানালো।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে।
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত
গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে গাড়িচাপায় স্থানীয় এক বিএনপি নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
















