রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে আরো প্রায় চার হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এবং তার মিত্ররা। এর মধ্য দিয়ে ওই এলাকায় পশ্চিমা সেনা মোতায়েনের সংখ্যা বাড়ানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়াতে ৮০০ থেকে ১০০০ সেনা মোতায়েন করা হবে।

মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সেনা উপস্থিতির মাধ্যমে একটি বার্তা দেয়া হবে। আমেরিকা যুদ্ধ উস্কে দিচ্ছে না বা উস্কানি দিচ্ছে না দাবি করে মার্কিন এক পদস্থ সেনা কর্মকর্তা বলেন, ইউরোপে আমেরিকার উপস্থিতির বিষয়টি যেন পুতিন বুঝতে পারেন।

তিনি আরো বলেন, ইউরোপে সামরিক ভাবে সক্ষম এবং ন্যাটোকে রক্ষা করবে আমেরিকা। এ বার্তায় পুতিনকে দেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ অঞ্চলে রাশিয়া সামরিক মহড়া চালানোর পরই নতুন করে সেনা মোতায়েনের এ ঘোষণা দেয়া হলো। সূত্র্র: রেডিও তেহরান।

ইআর