চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে ভূমিকম্প আঘাত হানে বলে ইউএসজিএস জানায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার। [b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]