বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তে সংখ্যা বিশ্বজুড়ে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে ৭৬২ জন শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭১৪২ জনে দাঁড়িয়েছে। আজকে সুস্থ হয়েছেন ১১৮, মোট ১০৪৯ জন।

শুক্রবার (১৭ এপ্রিল) ৪ জনসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, মুসলিম দেশে হিসেবে গত ২৪ ঘণ্টায় পবিত্র মক্কা ও মদিনায় সবচেয়ে বেশি করোনার রোগী শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাবের শুরুর দিকে সৌদিতে করোনার প্রকোপ বাড়লেও মক্কা-মদিনা ছিল অনেকটা নিয়ন্ত্রণে। গত কিছুদিন ধরে মক্কা-মদিনায়ও বাড়ছে করোনায় আক্রান্তদের সংখ্যা।

বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে সৌদি আরবসহ বিশ্বব্যাপী অনেক দেশেই মসজিদে জামাআত ও জুমার নামাজ স্থগিত রয়েছে। আবার কিছু দেশের মসজিদে সংক্ষিপ্ত পরিসরে জামাআত ও জুমা চালু আছে। তবে কাবা শরিফ ও মদিনায় স্বল্প পরিসরে আদায় হবে জুমা।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত করা হয় করোনাভাইরাস। বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৫৫ জন। আর সুস্থ হয়ে উঠেছেন সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ।

এমবি