সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ৩০ লাখেরও বেশি লোক শরণার্থী হিসেবে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কেবলমাত্র গত বছরেই ১০ লাখ লোক শরণার্থী হয়েছে।

শুক্রবার জাতিসংঘের শরণার্থী সংস্থার এক বিবৃতিতে বলা হয়,সিরিয়ার শরণার্থী সংকট তীব্র হয়ে তা এখন ৩০ লাখ ছাড়িয়েছে।

এতে আরো বলা হয়,শরণার্থী হিসেবে যাদের নাম রেজিস্ট্রিভুক্ত হয়নি এমন হাজার হাজার লোক এই হিসেবের বাইরে।

২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ১ লাখ ৯১ হাজার লোক নিহত হয়েছেন। উল্লেখ্য, সিরিয়ার অধিকাংশ শরণার্থী নিরাপদ স্থান হিসেবে পার্শ্ববর্তী দেশগুলো বেছে নিচ্ছেন। জাতিসংঘের হিসাব মতে, বর্তমানে লেবাননে ১০ লাখ ১৪ হাজার, জর্ডানে ৬ লাখ ৮ হাজার এবং তুরস্কে ৮ লাখ ১৫ হাজার শরণার্থী রয়েছেন। সূত্র: বিবিসি, এএফপি, আল-জাজিরা।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই