সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে বিদ্রোহী গ্রুপ ইসলামিক স্টেট বা আইএসের অন্তত ২৮ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

শনিবার দেশটির আলেপ্পো প্রদেশে এ ঘটনা ঘটে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিযে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। তবে চীনা সরকারি বার্তা সংস্থা ৩০ জন নিহতের কথা বলেছে।

সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী ওই মানবাধিকার সংস্থাটি বলেছে, আলেপ্পোর অন আল-বাব এলাকায় ওই বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ১৯ জন বেসামরিক লোক রয়েছে।

প্রসঙ্গত, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটও বিমান হামলা চালাচ্ছে। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়া সরকাররের সঙ্গে কোনো সমন্বয় করছে না।

এমকে