ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াৎসেনিয়ুক শুক্রবার বলেন,সরকার ন্যাটোতে যোগ দিতে চায়। এ লক্ষ্যে সরকার তারা বর্তমান ‘নন ব্লক’ নীতি থেকে সরে আসতে একটি প্রাসঙ্গিক বিল সংসদে পেশ করতে যাচ্ছে।

তিনি বলেন,সরকার ইউক্রেনের ‘ননব্লক স্ট্যাটাস’ বাতিল এবং ন্যাটোর সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া পুনরায় শুরু সংক্রান্ত একটি বিল জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছে।’

ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে রুশপন্থী গেরিলারা। ইউক্রেনের সেনাবাহিনী সেখানে তাদের অভিযান চালাচ্ছে। এর ফলে প্রায় প্রতিদিনই সেখানে হতাহতের ঘটনা ঘটছে। জাতিসংঘ বলছে, ইউক্রেনে গত কয়েক মাসের সংঘাতে প্রায় দুই হাজার ছয়শ’ব্যক্তি নিহত হয়েছে। সূত্র: এএফপি

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই