পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর নিশানা ঠিক করে চালানো নির্ভুল বিমান হামলায় কমপক্ষে ৩২ জন জঙ্গি নিহত হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা রয়েছে। আজ বুধবার সকালে এ বিমান হামলা চালানো হয়। আজ বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, সকালে দেশটির উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী-অধ্যুষিত আফগান  সীমান্ত-সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, সকালে উত্তর ওয়াজিরিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সদস্যরা একটি বিমানে হামলা চালান। এতে বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ অন্তত ৩২ জন জঙ্গি নিহত হয়। [b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]