মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তরে প্রথমবারের মতো উপস্থিত হয়ে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-ইইউ’র বিরোধিতা আরো জোরদার করলেন। এর আগে তিনি রাশিয়ার সম্প্রসারণবাদকে ‘দুর্বলতার লক্ষণ’ হিসেবে সমালোচনা করেন।
ক্রিমিয়া সংকটের কারণে বহু বছর পর কোন মার্কিন প্রেসিডেন্টের ইউরোপ সফরকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ওবামা ব্রাসেলসে প্রথমবারের মতো ইইউ’র শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন।
নাম প্রকাশ না করার শর্তে ইইউ’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘এখন ওয়াশিংটন বা অন্য কোথাও নয় ব্রাসেলসেই সম্মেলনটি অনুষ্ঠিত হবার সময়।’
হেগে পরমাণু নিরাপত্তা সম্মেলনে অংশ নেয়ার পর ওবামা ব্রাসেলসে পৌঁছান। তিনি ২৪ ঘন্টার কম সময় ইইউ’র রাজধানীতে থাকবেন । এরপর তিনি ইতালির উদ্দেশে রওয়ানা দেবেন। ওবামা ছয় দিনের ইউরোপ সফরে রয়েছেন।
ওবামা ইউরোপীয় ইউনিয়ন পরিষদের সভাপতি হারমান ভ্যান রোম্পুই ও ইউরোপীয় ইউনিয়ন কমিশনের সভাপতি জোসে ম্যানুয়েল বারোসোর সঙ্গে ভোজসভায় মিলিত হবেন। ৭৫ মিনিটব্যাপী এ ভোজসভায় ইউক্রেন সংকটের বিষয়টি প্রাধান্য পাবে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
ইইউ-যুক্তরাষ্ট্র সম্মেলনে যোগ দিতে ব্রাসেলসে ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তরে প্রথমবারের মতো উপস্থিত হয়ে ক্রিমিয়াকে রাশিয়ার অন্তর্ভুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-ইইউ’র বিরোধিতা আরো জোরদার করলেন





