ফিলিস্তিনের গাজা উপত্যাকা লক্ষ্য করে ইসরাইলী যুদ্ধবিমান থেকে অভিযান চালানো হয়। ফিলিস্তিনীদের দুটি রকেট হামলার জবাবে সোমবার ইসরাইল এ অভিযান চালায়। রামাল্লায় নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক ঘন্টা আগে হামলা ও পাল্টা হামলার এ ঘটনা ঘটলো। একজন সেনা মুখপাত্র জানান, গাজা উপত্যাকার মধ্য ও দক্ষিণাংশে সরাসরি এ হামলা চালানো হয়। তবে তিনি বিস্তারিত আর কিছু উল্লেখ করেননি। রামি হামদুল্লাহর নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট যে মন্ত্রীসভা গঠতি হতে যাচ্ছে তাতে পাঁচজন গাজার। উল্লেখ্য, দীর্ঘ দিনের শত্রুতা ভুলে গত এপ্রিলে ইসলামপন্থী হামাস ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাত্তাহ পার্টির নেতৃত্বাধীন এবং পশ্চিমা সমর্থিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মধ্যে ঐক্য ও আকস্মিক চুক্তি সম্পাদিত হয়। সূত্র: এএফপি। [b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]