যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উত্তর কোরিয়া সফর করার কথা থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা বাতিল ঘোষণা করেছেন। ফলে নিকট ভবিষ্যতে পম্পেও সেখানে যাবে না না বলে মনে করছে ব্রিটিশ সরকারি সংবাদমাধ্যম বিবিসি।
শুক্রবার এক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, পিয়ংইয়ংয়ের পরমাণু স্থাপনা ধ্বংসের কাজ যথেষ্ট দ্রুত গতিতে এগোচ্ছে না।
তিনি আরও বলেন, বাণিজ্য সংকটের কারণে চীনও উত্তর কোরিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করছে না।
জুন মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, দেশটি আর পরমাণু হুমকি উঠবে না।
কিন্তু, এর পর গণমাধ্যমের বিভিন্ন খবর থেকে জানা যায়, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি বন্ধে ব্যর্থ হচ্ছে।
সম্প্রতি অজ্ঞাতনামা একজন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেন, উত্তর কোরিয়া নতুন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
জাতিসংঘের পরমাণু সংস্থাও (আইএইএ) বলছে, উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
আগামী সপ্তাহে উত্তর কোরিয়ার জন্য নিযুক্ত বিশেষ দূত স্টিফেন বিগানের সঙ্গে দেশটি সফর করার কথা ছিল মাইক পম্পেওর।
এটা পম্পেওর চতুর্থ সফর হওয়ার কথা ছিল। কিন্তু, এতে কিম জং উনের সঙ্গে তার দেখা করার কথা ছিল না।





