ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওঁলাদ ও ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রিয়ারভেলারের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়েছে। প্রেসিডেন্ট নিজেই বার্তা সংস্থা এএফপি-কে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেন।
ফরাসী অভিনেত্রী জুলিয়া গায়েতের সঙ্গে প্রেসিডেন্ট ওঁলাদের পরকীয়ার সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির মধ্যে ৭ বছরের সম্পর্কের ইতি ঘটলো।
অভিনেত্রী জুলিয়ার বাসায় ছদ্মবেশে মোটর সাইকেলে গিয়ে রাত্রিযাপন করতেন ওঁলাদ-এমন সচিত্র খবর ক্লোজার ম্যাগাজিনে প্রকাশ করার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভ্যালেরি।
প্রেসিডেন্ট ওলাদ এ খবরে ক্ষোভ প্রকাশ করলেও ঘটনার সত্যতা অস্বীকার করেননি। এটি প্রেসিডেন্ট ওঁলাদের দ্বিতীয় বিচ্ছেদের ঘটনা। এর আগে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী সেলিব্রেটি রাজনীতিক সেগোলেন রয়্যালের সঙ্গে বিচ্ছেদ হয় ওঁলাদের। তাদের চারটি সন্তান রয়েছে।
২০০৭ সাল থেকে ভ্যালেরির সঙ্গে একত্রে বসবাস করতেন ওঁলাদ। তবে তারা বিয়ে করেননি। ভ্যালেরি একজন সাংবাদিক।
সূত্র: ওয়াশিংটন পোস্ট।