খ্রিস্টান রক্ষীবাহিনী 'এন্টি-বালাকা'র সহিংসতার কারণে হাজার হাজার মুসলিম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে পালিয়ে যাচ্ছে। ফলে দেশটি প্রায় মুসলিম শূণ্য হয়ে গেছে।
তবে এন্টি-বালাকা সহিংসতার জন্য অভিযুক্ত করেছে দেশটির দক্ষিণ অঞ্চলের মুসলিম বিদ্রোহী দল সেলেকা'কে। উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থান করেছিল 'সেলেকা'।
দেশটিতে সহিংসতা শুরু হওয়ার পর যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন প্রথম মুসলিম প্রেসিডেন্ট পদত্যাগ করেন। এছাড়া, সার্বিক অবস্থার উন্নতি করার জন্য ফ্রান্স ও আফ্রিকান ইউনিয়ন সৈন্যবাহিনী মোতয়েন করে।
যাহোক, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নতুন নির্বাচনের পর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একজন খ্রিস্টান ব্যক্তি। মুসলিম সম্প্রদায়ের অভিযোগ, নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পর মুসলিমদের উপর দমন-নিপীড়ন বৃদ্ধি পেয়েছে।
মুসলিমরা আরো বলছেন, ফ্রান্সের সেনাবাহিনীর আচরণ পক্ষপাতদুষ্ট। মুসলিম বিদ্রোহীদের নিরস্ত্র করার পর তাদেরকে অসহায় অবস্থায় খ্রিস্টানদের হিংস্র গুন্ডাবাহিনীর হাতে ছেড়ে দিচ্ছে সেনাবাহিনী।
[b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1395489482.jpeg[/img]
[/b]রক্ষীবাহিনীর কয়েকজন সদস্য[b]
এন্টি-বালাকা রক্ষীবাহিনী কতটুকু হিংস্র?[/b]
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিম অঞ্চলের এক হাজারের কম মুসলিম নিজেদের বাড়িঘর ত্যাগ করেছেন। তাদের একটি বড় অংশ কারনটে'র স্থানীয় চার্চের একজন যাজকের কাছে আশ্রয় চেয়েছেন। আফ্রিকান ইউনিয়নের একটি ছোট শান্তিরক্ষী বাহিনী চার্চটি পাহারা দিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এন্টি-বালাকা রক্ষীবাহিনীর হামলা থেকে চার্চকে রক্ষা করার জন্য শান্তিরক্ষী বাহিনী যথেষ্ট সামর্থ্যবান নয়। ইতোমধ্যে খ্রিস্টান এই রক্ষীবাহিনী হুমকি দিয়ে বলেছে যে, তারা চার্চে হামলা করে যাজক এবং আশ্রয়গ্রহণকারীদের হত্যা করবে।
মুসলিমদের গ্রামগুলোতে এন্টি-বালাকা অতর্কিত হামলা চালানোর কারণে অনেকে জীবন বাঁচানোর জন্য বনের দুর্গম পথে যাত্রা করছেন। বিবিসি'র নিউজনাইটের সাংবাদিক টিম হোওয়েল বলছেন, মুসলিম নারীদেরকে দাসী হিসেবে আটক করছে এন্টি-বালাকা। এ বিষয়ে তার কাছে রেকর্ড রয়েছে।
সহিংসতার ঘটনায় মোট কতজন মুসলিম প্রাণ হারিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে, নিহতের পরিমাণ হাজার হাজার। এছাড়া, যারা বেচেঁ আছেন তারাও প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন।
[b]'আমি হব মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের শেষ মুসলিম''[/b]
বিবিসি'র সাথে আলাপকালে মুসলিমদের দুর্দশার কথা তুলে ধরেছেন দেশটির রাজধানী বাংগুই-এর একজন ইমাম। তিনি বলেন, গত ডিসেম্বরের পর থেকে সংহিংসতার মাত্রা বেড়ে যায়। তারা (এন্টি-বালাকা) আমাদেরকে বড় ছুরি এবং আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করছে। রাজধানীর অধিকাংশ মসজিদ জালিয়ে দিয়েছে। পার্শ্ববর্তী অঞ্চলের হাতেগোনা কয়েকটি মসজিদ অক্ষত রয়েছে।
আক্ষেপ করে এই ইমাম বলেন, আমি হতে চাই মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সর্বশেষ মুসলিম যে কিনা দেশ ত্যাগ করবে অথবা সর্বশেষ মুসলিম যাকে এখানে (বাংগুই) কবর দেয়া হবে। আমার বাবা এবং মা উভয়ের সর্বশেষ বিশ্রামের জায়াগা হলো এই দেশ। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন, বিবিসি।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
একটি দুর্দশাগ্রস্ত মুসলিম জনপদের কাহিনী
বিবিসি'র সাথে আলাপকালে মুসলিমদের দুর্দশার কথা তুলে ধরেছেন দেশটির রাজধানী বাংগুই-এর একজন ইমাম। তিনি বলেন, গত ডিসেম্বরের পর থেকে সংহিংসতার মাত্রা বেড়ে যায়। তারা (এন্টি-বালাকা) আমাদেরকে বড় ছুরি এবং আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করছে। রাজধানীর অধিকাংশ মসজিদ জালিয়ে দিয়েছে। পার্শ্ববর্তী অঞ্চলের হাতেগোনা কয়েকটি মসজিদ অক্ষত রয়েছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ মোকাবিলা এবং মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার প্রচেষ্টা ঠেকাতে মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন এগিয়ে নিতে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
মসজিদ ভাঙার নোটিশ এবার দিল্লিতে উচ্ছেদ করা হচ্ছে ৭০০ মুসলিম পরিবারকে
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রেস কোর্স মসজিদ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৭০০টি পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় সবাই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। এ নিয়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প
ফ্রান্সে ছড়িয়ে পড়া সহিংসতা ও রাজপথের উত্তপ্ত পরিস্থিতির জন্য পুনরায় অভিবাসন নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পরিস্থিতি এড়াতে ইউরোপ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তাদের দেশের সীমান্ত কঠোরভাবে বন্ধ করার জোর তাগিদ দিয়েছেন তিনি।
সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের প্রতিবেদন উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা-গ্রেপ্তার বেড়েছে
২০২৭ সালে ভারতের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন সামনে রেখে রাজ্যটিতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষমূলক বক্তব্য, নির্বিচারে গ্রেপ্তার এবং বুলডোজার দিয়ে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ‘সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’ প্রকাশিত ‘ইলেকশন ওয়াচ উত্তর প্রদেশ ২০২৭’ শীর্ষক প্রতিবেদনের প্রথম সংস্করণে এ চিত্র উঠে এসেছে।
















