যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে ম্যানহাটনের চেলসিতে বিকট শব্দে বিস্ফোরণের কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে সেটি বোমা বিস্ফোরণ ছিল কি না সে বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটিরি কর্মকর্তারাও ঘটনাস্থলে অবস্থান করছেন।
নিউ জার্সিতে একটি পাইপ বোমা বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা পরই এ বিস্ফোরণের খবর পাওয়া গেল।
কিছুক্ষণের মধ্যেই হাজারো মানুষের সেখানে একটি চ্যারিটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। তবে তাদের কারো আহত হওয়ার খবর এখনো পাওয়া যায়নি।(সূত্র বিবিসি)
এমবিএইচ





