যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, তাদের কাছে পরিস্কার, নির্ভুল এবং খুবই অস্বস্তিকর প্রমাণ রয়েছে যে, ইউক্রেনের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাশিয়ার বিশেষ বাহিনী এবং গোয়েন্দারাই দায়ী। তিনি আরো বলেন, মস্কো হয়তো ইউক্রেনে সামরিক হস্তক্ষেপেরও পরিকল্পনা করছে।
মস্কোর প্রতি হুশিয়ারি দিয়ে মি. কেরি বলেন, আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে রুশ অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোতে আঘাতের জন্য ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। এদিকে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরের সরকারী ভবনগুলো এখনো দখল করে রেখেছে রুশপন্থী বিক্ষোভকারীরা ।
জন কেরির হুমকির পাশাপাশি নেটোও রাশিয়াকে আবারো সতর্ক করে দিয়েছে। নেটোর মহাসচিব আন্দ্রেস ফহ রাসমুসেন বলেছেন, ইউক্রেনে আর কোন ধরণের হস্তক্ষেপ করাটা হবে রাশিয়ার জন্য একটি ‘ঐতিহাসিক ভুল’। সূত্র: বিবিসি, এএফপি
[b]ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]