মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নুয়েভো লিওয় প্রদেশের আনুহুয়াক শহরে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একটি রেলক্রসিং পার হওয়ার সময় বাসটিতে ট্রেন ধাক্কা দেয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র : সিএনএন

কেএইচ