মিসরের রাজধানী কায়রোর উত্তরে মঙ্গলবার আসবাবপত্রের একটি কারখানায় আগুনে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন।

বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণ থেকে আল-ওবাউর শহরে ওই কারখানার তিনতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, কারখানাটির সরকারের দেওয়া নিরাপত্তা সনদ নেই। মিসরে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে।

সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণ থেকে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।

কেএইচ