সিরিয়ার সেনাবাহিনী রোববার হাসাকা প্রদেশের তাল ব্রাক শহরের আশপাশের ৩১টি গ্রামের দখল নিয়েছে। একইসঙ্গে শহরের দু কিলোমিটারের কাছাকাছি অবস্থানে সেনা মোতায়েন করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন এলাকায় আইএস'র বিরুদ্ধে সেনা অভিযানে বেশকিছু গাড়ি ধ্বংস হয়েছে। মিলবিয়া এলাকায় আইএস'র একটি হামলাও ব্যর্থ করে দিয়েছে সেনাবাহিনী। এ সময় আইএস'র অনেক সদস্য নিহত হওয়ারও দাবি করে সিরিয় সেনাবাহিনী।

এদিকে দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা শহরে অন্য এক সেনা অভিযানে ভারী মেশিনগানসহ আইএস'র বেশকিছু গাড়ি ধ্বংস করা হয়েছে। এ সময় গাড়িতে থাকা সব আইএস সদস্য নিহতের দাবি করা হয়েছে সিরিয় সেনাবাহিনীর পক্ষ থেকে। সূত্র: আইআরবি।

ইআর