যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সভায় শুক্রবার হামলা করেছে ডেমোক্রেট দলের সমর্থকরা।
এ সময় তারা একটি পুলিশের গাড়িও ভাঙচুর করে।পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ২০জনকে আটক করেছে। খবর বিবিসির।
ট্রাম্পের পররাষ্ট্রনীতি ঘোষণার পর দেশটির অভিবাসীরা তার উপর প্রচণ্ড চটে যায়। এর আগেও নির্বাচনি প্রচারনায় গিয়ে বেফাঁস মন্তব্যের জন্য হেনস্থা শিকার হন ট্রাম্প।
ক্যালিফোর্নিয়ায় বেশির ভাগ অভিবাসীই ল্যাটিন আমেরিকান। প্রেসিডেন্ট নির্বাচিত হলে এসব অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দেন ট্রাম্প। এ কারণে রাজ্যটির কস্তা মেসা শহরে তার নির্বাচনী সভায় হামলা চালায় তারা।
ওএফ





