বায়ু দূষণের বিপজ্জনক মাত্রা কমিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ফ্রান্স সরকার।এ উদ্দেশ্যে রাজধানী প্যারিসে বিকল্প গাড়ি চালানোর দিন বাতলে দিয়েছে সরকার।এতে করে একদিন পর পর গাড়ি চালানোর নির্দেশ দেয়া হয়েছে চালকদের। সোমবার থেকেই এ বিধিনিষেধ কার্যকর হবে।
গত পাঁচ দিনে প্যারিস ও আশেপাশের এলাকাগুলোতে বায়ু দূষণ সর্বোচ্চ পর্যায়ে পৌছেঁ গেছে।তাই বায়ুদূষণকে সহনীয় পর্যায়ে রাখার জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৯৯৭ সালের পর দ্বিতীয়বারের মতো এরকম একটি বিধিনিষেধ আরোপ করল ফ্রান্স সরকার।দেশের স্বার্থে জনগণকে তা পালনে বাধ্য করা হবে বলেও সরকার জানিয়েছে।
এছাড়া মোটরগাড়িগুলোকেও এ নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় আনা হবে।
এ ব্যবস্থা বাস্তবায়ন করতে সরকারি পরিবহনে জনগণকে বিনামূল্যে তিনদিন যাতায়াত করার সুযোগ দিবে সরকার। একই সঙ্গে জনগণকে তাদের নিজের গাড়ি বাড়িতে রেখে আসার জন্যও উৎসাহিত করা হচ্ছে।
ফ্রান্সের পরিবেশ বিভাগ জানিয়েছে, প্যারিসের বায়ু দূষণের মাত্রা এতটাই খারাপ পর্যায়ে পৌছেঁ গেছে, যেটি বায়ুদূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর বেইজিং-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ
[/b]
বায়ু দূষণ রোধে গাড়ি ব্যবহারে বিধিনিষেধ আরোপ প্যারিসে
বায়ু দূষণের বিপজ্জনক মাত্রা কমিয়ে আনতে উদ্যোগ নিয়েছে ফ্রান্স সরকার।এ উদ্দেশ্যে রাজধানী প্যারিসে বিকল্প গাড়ি চালানোর দিন বাতলে দিয়েছে সরকার।এতে করে একদিন পর পর
কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় মামলা
রাজধানীর মগবাজার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
ছুটি শেষে চেনা রূপে ঢাকা: সড়কে গাড়ির চাপ, বাসে ঠাসাঠাসি
টানা পাঁচ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতেই রাজধানীর সড়কে বাড়তি চাপের মুখে পড়েছেন নগরবাসী। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হয়ে পল্টন পর্যন্ত সড়কে বেড়েছে যানবাহনের চলাচল। বাসের অপেক্ষায় যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, গণপরিবহনে ওঠার জন্য ভিড় এবং ব্যস্ত সড়কে গাড়ির ধীরগতিতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষকে। ছুটির দিনের তুলনামূলক স্বস্তি কাটিয়ে রাজধানী ফিরেছে চেনা কর্মব্যস্ততায়।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, প্রতিবাদ জানাল জামায়াত
আজ ভোরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিন্দা ও প্রতিবাদ জানালো।
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে।
আসামি ধরে ফেরার পথে গাড়ি চাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত
গাজীপুরের কালীগঞ্জে আসামি ধরে থানায় ফেরার পথে গাড়িচাপায় স্থানীয় এক বিএনপি নেতা ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরও এক এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
















