গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেয়ার ভিডিও ফাঁস হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের সাহারানপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ।
শনিবার ভোররাতে উত্তরপ্রদেশের সাহারানপুরে নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মাসুদের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের করার পর তাকে গ্রেফতার করা হলো। বিজেপির দাবি, মাসুদ মোদীকে ‘টুকরো টুকরো’ করে কেটে ফেলার কথা বলেছেন। গতকাল দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেতারা মাসুদের হুমকির একটি ভিডিও প্রকাশ করেন।
তবে, ইমরান মাসুদ দাবি করেন, বিজেপির প্রকাশ করা ভিডিওটি আট মাস আগের। তখন তিনি সমাজবাদী পার্টিতে ছিলেন। তবে একই সঙ্গে তিনি বলেন, “গুজরাট দাঙ্গার জন্য মোদীর ক্ষমা চাওয়া উচিত।”
বৃহস্পতিবার প্রকাশ হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বেশ বেশ কিছু লোকের মাঝে দাঁড়িয়ে মাসুদ বলছেন, ‘উত্তরপ্রদেশ গুজরাট নয়। গুজরাটে মাত্র চার শতাংশ সংখ্যালঘু মানুষ থাকেন। কিন্তু এই রাজ্যের ২২ শতাংশ মানুষ সংখ্যালঘু। আমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করব। কী করে তাকে মোক্ষম জবাব দিতে হয়, তা আমি জানি। টুকরো টুকরো করে দেব তাকে।’
ভিডিওটি প্রকাশ হওয়ার পর গতকাল প্রিয়ঙ্কা বঢরার নির্দেশে কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা মাসুদের সঙ্গে কথা বলেন। পরে সুরজেওয়ালা বলেন, “কংগ্রেস মুখের ভাষায় বা অন্য কোনোভাবে প্রতিহিংসাকে প্রশ্রয় দেয় না। মাসুদকে বলা হয়েছে, তার কথার ব্যাখ্যা যেন তিনিই দেন।” এর পর হাইকম্যান্ডের নির্দেশে মাসুদ ক্ষমা চেয়ে নেন। তবে, মাসুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ [/b]
আন্তর্জাতিক
মোদীকে হত্যার হুমকিদাতা কংগ্রেসপ্রার্থী গ্রেফতার
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দেয়ার ভিডিও ফাঁস হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের সাহারানপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ।





