বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন ও অবিচার এবং মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির দাবীতে তুরস্কে বিক্ষোভ সমাবেশ করেছে সেদেশের বৃহত্তম ছাত্র সংগঠন আনাতুলিয়া ইউথ এসোসিয়সন।

স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের সামনে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী এ বিক্ষোভ সমাবেশ করেন।

সংগঠনের আঙ্কারা শাখার সভাপতি হাসান কারামানের নেতৃত্বে বিশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ দূতাবাসের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এসময় তারা ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপর রাষ্ট্রীয় নির্যাতন, জুলুম অবিচারের জন্য বাংলাদেশ সরকারের নিন্দা জানান। একইসঙ্গে অবিলম্বে মাওলানা মতিউর রহমান নিজামীর মু্ক্তি দাবী করেন।

ইসলামী আন্দোলনের কর্মীদের উপর জুলুম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসার আহবান জানান তারা।

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন আহমেদ আভিজ, ওমর সেলিকসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এমকে