ভারতের রাজধানী দিল্লিতে ফের ধর্ষণের ঘটনা ঘটেছে। কাজ দেওয়ার নাম করে চলন্ত গাড়িতে এক মহিলাকে ধর্ষণ করছে তার বন্ধু। এঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা যায়নি।
এই ঘটনার পর আবারো প্রশ্নের মুখে দিল্লিতে মহিলাদের নিরাপত্তা।
রবিবার সন্ধ্যায় পূর্ব দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনালের কাছে রাস্তার ধারে ওই মহিলাকে কাঁদতে দেখেন বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে। মহিলার শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।
মহিলা জানিয়েছেন, ঘটনার সময় গাড়িতে মোট তিনজন ছিল। ধর্ষণে বাধা দিতে গেলে মহিলাকে মারধরও করা হয় বলে অভিযোগ। এরপর মহিলাকে গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যায় নির্যাতনকরীরা। পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্তদের এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি. কম)// টিআই
আন্তর্জাতিক
দিল্লিতে ফের চলন্ত গাড়িতে ধর্ষণ
ভারতের রাজধানী দিল্লিতে ফের ধর্ষণের ঘটনা ঘটেছে। কাজ দেওয়ার নাম করে চলন্ত গাড়িতে এক মহিলাকে ধর্ষণ করছে তার বন্ধু। এঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করা যায়নি।