পাকিস্তানের শাওয়াল উপত্যকায় সামরিকবাহিনীর বিমান হামলায় অন্তত ২৫ সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়েছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ডন বুধবার রাতে এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, শাওয়াল উপত্যকার গভীর অরণ্যে বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ২৫ বিদ্রোহী নিহত ছাড়াও তাদের অন্তত চারটি ঘাঁটি ধ্বংস হয়।
প্রসঙ্গত, পাক-তালেবানের মুখপাত্র এহসান উল্লাহ এহসান বলেছেন, বিমান হামলায় তাদের কোনো সদস্য নিহত হয়নি।
এআই





