আফগানিস্তানে 'এসোসিয়েট প্রেসের' ২ সাংবাদিককে গুলি করেছে পুলিশ। এ ঘটনায় এক জন নিহত এবং অপরজন গুরুতর আহত হন। দেশটির পুলিশ কর্মকর্তারা এই হতাহতের খবর নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী দুর্গম খোস্তে শহরে শুক্রবার এ ঘটনা ঘটেছে। রবিবার আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচন প্রতিহতে দেশটির ইসলামপন্থী জঙ্গি সংগঠন তালেবানের হুমকির পরিপ্রেক্ষিতে কড়া নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেয় আফগান সরকার।
দেশব্যাপী নিরাপত্তাবাহিনীর প্রায় ২ লাখ স্বশস্ত্র সদস্যকে তালেবানের হুমকি মোকাবেলায় নিয়োগ করা হয়েছে। কিন্তু এর মধ্যেই এ ঘটনা ঘটল।
২০০১ সাল থেকেই হামিদ কারজাই আফগানিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২ মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। সাংবিধানিকভাবে সুযোগ না থাকায় তিনি এবার আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সূত্র : বিবিসি।
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]