ক্ষমতা গ্রহণের পর প্রথম ১০০ দিনে কী কী করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানালেন তার সে পরিকল্পনা। সোমবার অনলাইনে সংক্ষিপ্ত এক ভিডিও প্রকশের মাধ্যমে ট্রাম্প তার কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন।
ডোনাল্ড ট্রামের প্রস্তাবিত কর্মপরিকল্পনার মধ্যে প্রথম দিনেই বাতিল হবে প্যাসিফিক পার্টনারশিপ বাণিজ্য চুক্তি , তারপরে অভিবাসনে হাত দিবেল এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। এই প্রধান দুইটি কাজ শেষ হলে তিনি ব্যবসা ও বাণিজ্য এবং প্রতিরক্ষানীতিতে কিছু পরিবর্তন নিয়ে আসবেন বলে জানান এবং এই ক্ষেত্রে বারাক ওবামার গৃহীত পরিবেশগত বাধ্যবাধকতা নীতিও বাতিল করবেন।
দেশটির আবকাঠামোতে হামলার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা টিমের কর্মতৎপরতা জোরদার, শ্রম বিভাগের মাধ্যমে ফেডারেল শ্রমিকদের ভিসা তদন্ত ও তা প্রকাশ এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ কর্মপরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।
জেড





