ক্রাইমিয়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার কয়েকজন ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর এবারের নিষেধাজ্ঞায় মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ঘনিষ্ঠজনদেরই নাম রয়েছে।
প্র্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রাশিয়ার হুমকির কারণে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সংকট আরো ঘণীভূত হবার আশঙ্কা রয়েছে।
তাই, শাস্তিস্বরূপ রাশিয়ার অর্থনৈতিক চালিকা শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্রের নয় জন ব্যক্তিকে ভিসা প্রদানে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।
নয় জনের মধ্যে আছেন কংগ্রেস-এর সিনিয়র সদস্য হ্যারি রেইড, জন বোয়েনার ও জন মেককেইন।
এছাড়া ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেঞ্জামিন রোডসও আছেন নিষেধাজ্ঞার তালিকায়।
এদিকে জানা গেছে, ইউক্রেনের সেভাস্তোপোল বন্দরে নোঙর করা ‘তেরনোপিল’ নামের একটি যুদ্ধজাহাজ দখল করে নিয়েছে রাশিয়াপন্থী কিছু সশস্ত্র মানুষ।
অন্য আরো কিছু খবর অবশ্য বলছে যে, একটি নয়, বন্দরে থাকা দু’টো যুদ্ধজাহাজের দখল নিয়েছে তারা। সূত্র: বিবিসি বাংলা
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র