ভারতের ছত্তিশগড়ে নকশালপন্থীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ১৯ জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষ হয়। পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলার টংপাল এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষস্থলটি জীরাম উপত্যকার একটি জঙ্গলময় এলাকায় অবস্থিত। স্থানটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
ছত্তিশগড়ের পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে টংপালে অবস্থিত যৌথ বাহিনীর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) স্টেশনে হামলা চালায় নকশালপন্থীরা। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলি বিনিময় অব্যাহত ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ৫ জন সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সেনার সংখ্যা আরো অনেক বেশি বলে জানান তিনি।
একটি সূত্র জানিয়েছে, যৌথ বাহিনীর ৫০ জনের একটি দল অভিযানে বের হবার সময় এ হামলা চালানো হয়। এদের মধ্যে ৩০ জন ছিলেন সিআরপিএফ সদস্য। এ সময় যৌথ বাহিনী ল্যান্ডমাইন বিস্ফোরণের শিকার হয়। পাশাপাশি ব্যাপক গুলিবর্ষণ শুরু করে নকশালপন্থীরা। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]