পাকিস্তানের বালুচিস্তানে আধা-সামরিক বাহিনীর অভিযানে ৩০ জন সশস্ত্র জঙ্গি নিহত এবং সরকারি বাহিনীর ১০ জন সদস্য আহত হয়।
ডন নিউজ জানায়, সোমবার এ অভিযান পরিচালিত হয়।
প্রদেশের কালাত ও খুজদার অঞ্চলে জঙ্গিদের সন্দেহভাজন কয়েকটি আস্তনায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় তারা জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
নিহত জঙ্গিরা কোন গ্রুপের সদস্য তা জানা যায়নি। তবে, নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, নিহতদের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার সম্পর্ক রয়েছে।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]