নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বা 'এনওয়াইপিডি'র মুসলমান বিরোধী কুখ্যাত গোপন গোয়েন্দা সংস্থা ডেমোগ্রাফিকস ইউনিটকে অবশেষ বিলুপ্ত করা হয়েছে। মুসলমানদের পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে এ ইউনিটের বিলুপ্তির ঘোষণা দেয়া হলো।
এ কুখ্যাত ইউনিটের সদস্যদের নতুন দায়িত্ব দেয়া হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। নিউ ইয়র্ক পুলিশের প্রধান মুখপাত্র জানিয়েছেন, পুলিশ বিভাগ কৌশল পরিবর্তন করেছে। অবশ্য এ সংক্রান্ত কোনো বিস্তারিত ব্যাখ্যা খবরে পাওয়া যায়নি।
২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর দেশটিতে মুসলিমদের বিরুদ্ধে গোপন নজরদারির ঘটনা অতি সাধারণ বিষয়ে পরিণত হয়। তারই প্রেক্ষাপটে এ ইউনিট গঠন করা হয়েছিল। পরবর্তীতে ইউনিটের তৎপরতা নিউ ইয়র্ক মহানগরীর পরিসীমাকে অতিক্রম করে যায়। এ গোয়েন্দা তৎপরতার পেছনে অকৃপণ হাতে অর্থের যোগান দিয়েছে মার্কিন সরকার।
নিউ জার্সি অঙ্গরাজ্যের বৃহত্তম শহর নিউআর্কের মুসলমানরা পর্যন্ত এনওয়াইপিডি'র গোয়েন্দা নজরদারির শিকার হয়েছিলেন। এ নজরদারি এতোই গোপনে চালানো হয়েছে যে সেখানকার মেয়রকে পর্যন্ত এ বিষয়ে অবহিত করা হয়নি।
মার্কিন সংবাদ সংস্থা এসোশিয়েটেড প্রেসের ধারাবাহিক কিছু প্রতিবেদনের মাধ্যমে এ ইউনিটের তৎপরতার কথা প্রথম প্রকাশিত হয়।
এপি’র খবরে বলা হয়েছিল, নিউ ইয়র্ক নগরীর মসজিদগুলো ছাড়াও মুসলিম অধ্যুষিত অন্তত ২৬৩টি স্থানকে পুলিশ 'সন্দেহজনক' হিসেবে গণ্য করত। 'সন্দেহজনক' স্থানগুলোর মধ্যে ব্যবসাকেন্দ্রসহ নানা ধরনের প্রতিষ্ঠান ছিল। এক বাংলাদেশির পরিচালিত রেস্টুরেন্টের নামও নিউ ইয়র্ক পুলিশের সন্দেহের খাতায় উঠেছিল। কাছাকাছি একটি মসজিদের মুসল্লিরা ওই রেস্টুরেন্টে নিয়মিত খাওয়া-দাওয়া করতেন। এই 'অপরাধে' রেস্টুরেন্টটিকে 'সন্দেহজনক তৎপরতা'র দায়ে অভিযুক্ত করা হয়েছিল।
সূত্র: আইআরআইবি।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই।[/b]
আন্তর্জাতিক
বিলুপ্ত হলো মুসলিম বিরোধী ইউনিট: নেপথ্যে কৌশল পরিবর্তন
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বা 'এনওয়াইপিডি'র মুসলমান বিরোধী কুখ্যাত গোপন গোয়েন্দা সংস্থা ডেমোগ্রাফিকস ইউনিটকে অবশেষ বিলুপ্ত করা হয়েছে





